
মোঃ মোনাহার মিয়া
বকশীগঞ্জের চরকাউরিয়া খামার পাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নিজস্বম উদ্যোগে তিন শতাধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেছেন বকশীগঞ্জ পৌর বিএনপির সহ-সভাপতি ও সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ।
আজ রবিবার (১২ জুলাই) দুপুর ২ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই গাছ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারাগাছ তুলে দেন সাবেক কমিশনার মোঃ হারুন অর রশিদ। গাছ বিতরণকালে তিনি বলেন
“পরিবেশ রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সুন্দর পরিবেশ উপহার দিতে হলে আমাদের সবাইকে বেশি করে গাছ লাগাতে হবে। কেবল গাছ লাগালেই হবে না, সেগুলোকে যত্ন সহকারে বড় করে তুলতে হবে।
তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সামাজিক উদ্যোগ পরিবেশের ভারসাম্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ ফুরকান ফারাজী (সভাপতি, ৯ নং ওয়ার্ড যুবদল)
মোঃ আমিনুল ইসলাম (প্রস্তাবিত সভাপতি, ওলামা দল)
এছাড়াও অনুষ্ঠানে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক-কর্মচারীবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। গাছ বিতরণকে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

