
আল-আমিন মাহমুদ,
দীর্ঘ কয়েকদিন ধরে অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় পানিবন্দী অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সন্দ্বীপ উপজেলা মাইটভাঙা ইউনিয়ন শাখা। শুক্রবার (১০ জুলাই) ইউনিয়নের বিভিন্ন পানিবন্দী এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সংগঠনের উদ্যোগে জরুরি খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সন্দ্বীপ উপজেলা শাখার তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান, উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি মুহাম্মদ আব্দুল ওয়াদুদ এবং মাইটভাঙা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।
এ সময় সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ দুর্গত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।
উপজেলা তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ শাহেদ খান বলেন, মানবতার কল্যাণে কাজ করা বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম অঙ্গীকার। প্রাকৃতিক দুর্যোগ, জলাবদ্ধতা সহ যেকোনো সংকটে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
ত্রাণ বিতরণ কার্যক্রমে মাইটভাঙা ইউনিয়নের বিভিন্ন পানিবন্দী ও ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চাল, ডাল, তেলসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

