নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: হাফেজ মুহিবুর রহমান খান একজন তরুণ আলেম, শিক্ষক ও উদ্যোক্তা। তাঁর জন্ম কুড়িগ্রামের উলিপুর উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নে। ২০১৭ সালে তিনি মাদ্রাসার খেদমত শুরু করেন এবং বর্তমানে নাগেশ্বরীর প্রাণকেন্দ্রে অবস্থিত সুনামধন্য আল কাওছার মেরিট মাদ্রাসায় সহকারী আরবি শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।
মাদ্রাসার দায়িত্ব পালনের পাশাপাশি অনলাইনভিত্তিক ব্যবসায় আগ্রহী হয়ে ওঠেন তিনি। এ ক্ষেত্রে নাগেশ্বরীর সুপরিচিত আলেম মুফতি আব্দুল্লাহ আমীর-এর উৎসাহ ও পরামর্শ তাঁর উদ্যোক্তা জীবনের পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাঁর পরামর্শে ২০২২ সালে বিভিন্ন পণ্যের অনলাইন ব্যবসা শুরু করেন হাফেজ মুহিবুর রহমান খান।
অল্প সময়ের মধ্যেই তাঁর ব্যবসা দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে পৌঁছে যায়। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানের বিভিন্ন পণ্য সৌদি আরব, ওমান, সংযুক্ত আরব আমিরাত (দুবাই), কাতার, মাল্টা, মালয়েশিয়া ও সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। এ সাফল্যে তিনি মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শিক্ষকতা ও অনলাইন ব্যবসার ধারাবাহিকতার পাশাপাশি এবার তিনি নতুন আরেকটি উদ্যোগ গ্রহণ করেছেন। নাগেশ্বরী কলেজ মোড়ে সিরাজ শপিংমলের পাশে একটি কক্ষ ভাড়া নিয়ে বেতের তৈরি বিভিন্ন আসবাবপত্রের শোরুম উদ্বোধনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
হাফেজ মুহিবুর রহমান খান জানান, সম্মানিত পরিচালক জুনায়েদ হোসেন স্যার, মুফতি আব্দুল্লাহ আমীর সাহেব, সহ কয়েকজন শুভাকাঙ্ক্ষীর পরামর্শ ও সহযোগিতায় তিনি এই নতুন উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন, যাতে সততা ও মানসম্মত সেবার মাধ্যমে ব্যবসাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারেন।