
এম.এ আরিফ চৌধুরী :
বগুড়া চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা বিচারাধীন থাকা অবস্থায় বনানী ফাঁড়ির এসআই কলিম উদ্দিনের বিরুদ্ধে ইউথ টেলিভিশনের সাংবাদিক আলমাস তালুকদার সাগর ও তার স্ত্রীকে মামলা প্রত্যাহারের জন্য বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে।
অভিযোগে বলা হয়, বিবাদী অর্ণের বিরুদ্ধে দায়ের করা মামলাটি তুলে নেওয়ার জন্য এসআই কলিম উদ্দিন সাংবাদিক আলমাস তালুকদার সাগর ও তার স্ত্রীকে নানাভাবে চাপ প্রয়োগ করেন এবং ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিক মহলে উদ্বেগের সৃষ্টি হয়েছে।
অভিযোগের বিষয়ে এসআই কলিম উদ্দিনের বক্তব্য জানতে একাধিকবার তাঁর মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “বিষয়টি খতিয়ে দেখা হবে। একজন সাংবাদিকের সঙ্গে কেন এমন আচরণ করা হবে, সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় আদালতে বিচারাধীন মামলায় কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

