
নিজস্ব প্রতিবেদক,
দীর্ঘদিন ধরে আদ-দ্বীন হাসপাতাল বন্ধ থাকায় স্বল্পমূল্যে ও মানসম্মত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন হাজারো নিম্ন ও মধ্যবিত্ত মানুষ। বহু অসহায় রোগী, যারা এই হাসপাতালের সেবার ওপর নির্ভরশীল ছিলেন, তারা আজ চরম ভোগান্তির মধ্যে রয়েছেন।
শুধু রোগীরাই নন, হাসপাতালটি বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন শত শত মেডিকেল শিক্ষার্থীও। তাদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, ইন্টার্নশিপ এবং হাতে-কলমে চিকিৎসা শিক্ষার গুরুত্বপূর্ণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। একটি দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে গড়ে উঠতে বাস্তবভিত্তিক এই প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
আদ-দ্বীন হাসপাতাল শুধু একটি চিকিৎসাকেন্দ্র নয়; এটি দীর্ঘদিন ধরে মানবিক ও স্বল্পব্যয়ে চিকিৎসাসেবার এক অনন্য প্রতিষ্ঠান হিসেবে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে। তাই হাসপাতালটির কার্যক্রম দীর্ঘদিন বন্ধ থাকা জনস্বাস্থ্য, চিকিৎসা শিক্ষা এবং মানবিক সেবার জন্য অত্যন্ত উদ্বেগজনক।
মাননীয় স্বাস্থ্য উপদেষ্টার প্রতি আমাদের বিনীত আবেদন— জনস্বার্থ, চিকিৎসাসেবার ধারাবাহিকতা এবং মেডিকেল শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দ্রুত আদ-দ্বীন হাসপাতাল পুনরায় চালুর অনুমতি প্রদান করুন।
আমাদের প্রত্যাশা—
“হাসপাতাল চালু হোক, চিকিৎসাসেবা ফিরে আসুক, শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত হোক।”
বিনীত,
মোঃ নাসির উদ্দিন
শিক্ষার্থীর অভিভাবক

