
শেখ মোহাম্মদ পারভেজ
মাদকমুক্ত পাবনা গড়ার প্রত্যয়ে পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত বিশেষ মাদকবিরোধী অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা ৩০ গ্রাম হেরোইনসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।
অভিযানে ৩০ গ্রাম হেরোইন, মাদক বিক্রয়ের ১০,৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। বুধবার
(১ জুলাই) ২০২৬ খ্রিষ্টাব্দ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।
মাদকের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তি ও চক্রের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা-এর অভিযান ধারাবাহিকভাবে চলমান রয়েছে। মাদক সরবরাহকারী চক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।
মাদকের বিরুদ্ধে আমাদের অঙ্গীকার—কঠোর আইনগত ব্যবস্থা, অব্যাহত অভিযান এবং জননিরাপত্তা নিশ্চিতকরণ।

