
নিজস্ব প্রতিনিধি :
মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরনকে অভিনন্দন; বিভিন্ন গণমাধ্যম নেতাদের শুভেচ্ছা ও সমর্থন
মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের নেতাকর্মী, সাংবাদিক, পেশাজীবী, ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশি কমিউনিটির প্রতিনিধিরা।
নবনির্বাচিত সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন এক প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাবের সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত করায় তিনি মালয়েশিয়ায় বসবাসরত সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও গভীর ধন্যবাদ জ্ঞাপন করছেন। তিনি বিশেষভাবে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, ছাত্র সংগঠন, সাংবাদিক, পেশাজীবী ও ব্যবসায়ী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাদের মূল্যবান সমর্থন ও আস্থার ফলে তিনি পুনরায় এই দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন।
তিনি বলেন, প্রবাসীদের এই ভালোবাসা ও আস্থা তাঁর জন্য যেমন গর্বের, তেমনি আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা। তিনি মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবকে আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন এবং সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে সংগঠনের কার্যক্রম পরিচালনার অঙ্গীকার করেন।
একই সঙ্গে তিনি সাবেক আহ্বায়ক কমিটির আহ্বায়ক রফিক আহমেদ খান, সদস্য সচিব মোস্তফা ইমরান রাজু ও কায়সার হামিদ হান্নান-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, তাদের দক্ষ নেতৃত্ব ও আন্তরিক সহযোগিতা সংগঠনকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সভাপতি মোঃ আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন এবং নেতা বাপ্পি কুমার দাস সম্মিলিতভাবে মালয়েশিয়া কমিউনিটি প্রেসক্লাবকে আরও সুদৃঢ়, গতিশীল ও প্রবাসীবান্ধব সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। তারা সকল সহকর্মীর সহযোগিতা, পরামর্শ ও দোয়া কামনা করেন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের মাধ্যমে প্রবাসে বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করাই হবে তাদের প্রধান লক্ষ্য।
স্লোগান:
“রেমিটেন্স যোদ্ধার অধিকার প্রতিষ্ঠা – কলম যোদ্ধার অঙ্গীকার”
ভালোবাসি বাংলাদেশ।

