
মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, কুলাউড়া (মৌলভীবাজার)
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামের তরুণ ইশতিয়াক মাহমুদ রুহান বাংলাদেশ সেনাবাহিনীতে লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেছেন। বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ)-এর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্স সফলভাবে শেষ করে দেশের শৃঙ্খলাবদ্ধ বাহিনীর একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন তিনি।
গত ১৮ জুন চট্টগ্রামের ভাটিয়ারিতে বাংলাদেশ মিলিটারি একাডেমির প্যারেড গ্রাউন্ডে আয়োজিত বর্ণাঢ্য রাষ্ট্রপতি কুচকাওয়াজের মাধ্যমে রুহান আনুষ্ঠানিকভাবে কমিশনপ্রাপ্ত হন। অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ এবং কৃতি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে বিএমএর ৯০তম দীর্ঘমেয়াদি কোর্স থেকে মোট ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। এর মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া বন্ধুপ্রতিম কয়েকটি দেশের ক্যাডেটও প্রশিক্ষণ সম্পন্ন করে নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগদানের জন্য প্রস্তুত হয়েছেন।
রুহানের এ সাফল্যে পরিবার, স্বজন, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁর জন্য শুভেচ্ছা ও অভিনন্দনের বার্তা জানাচ্ছেন অনেকে।
স্থানীয় বিশিষ্টজনরা বলেন, রুহানের এই অর্জন শুধু তাঁর পরিবারের নয়, পুরো জয়পাশা ও কুলাউড়ার জন্য গর্বের। দেশের সেবায় তাঁর এই পথচলা এলাকার তরুণদের অনুপ্রেরণা জোগাবে।
উল্লেখ্য, রাষ্ট্রপতি কুচকাওয়াজ শেষে নবীন কর্মকর্তারা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ নেন। পরে তাঁদের পিতা-মাতা ও অভিভাবকেরা র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট ইশতিয়াক মাহমুদ

