
মোঃ হাসান আলী
পুলিশ সুপার, নওগাঁ এঁর কঠোর নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় ২টি মাদক সেবনের আস্তানায় অভিযান পরিচালনা করে ১১ জন মাদকাসক্ত/মাদকসেবী যুবককে আটক করা হয়েছে।
থানা পুলিশের তথ্য সূত্রে জানা যায়, গত ১৯ ও ২০জুন ২০২৬ইং তারিখ রাতে পত্নীতলা থানা পুলিশ মাদকসেবন কারীদের দুটি আস্তানায় পুলিশ সুপারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করে এবং অবৈধ মাদকদ্রব্য সেবন করায় পত্নীতলা থানা পুলিশ কর্তৃক ১১ (এগার) জন মাদকাসক্ত যুবককে গ্রেফতার করে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম করাদন্ড ও জরিমানা করা হয়েছে।
পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক(স্যার) জানান, মাদকের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

