গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানী আওয়ামী লীগের ৪ নেতা দলীয় পদ থেকে পদত্যাগ করে সংবাদ সম্মেলন করেছে।
আজ শুক্রবার (১৯ জুন) বিকালে নিজ নিজ বাসভবনে পৃথক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মোঃ কাইয়ুম শেখ, মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সংস্কৃতি বিষয়ক সম্পাদক মোঃ বাপ্পী মুন্সি, সদস্য নওশের সরদার এবং উজানি ইউনিয়ন আওয়ামী লীগের এর যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ শাহানূর শেখ শাহিন আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ প্রসঙ্গে পৃথক পৃথক ভাবে সংবাদ সম্মেলন করেছেন।
লিখিত বক্তব্যে মোঃ কাইয়ুম শেখ কাশিয়নী উপজেলা আওয়ামী লীগ সকল পদ পদবী থেকে পদত্যাগ করে সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর ৫ জুন ২০২৫ একটি আবেদন পত্র দেই, আমি বাপ্পী মুন্সি মুকসুদপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদ থেকে গত ৪ জানুয়ারী ২০২৬, আমি নওশের সরদার বাঁশবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সদস্য পদ ১১ মার্চ ২০২৬ এবং আমি শাহানুর শেখ শাহিন উজানী ইউনিয়ন আওয়ামী লীগ এর যুগ্ন সাধারণ সম্পাদক পদ থেকে পদত্যাগ করে উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর একটি আবেদন পত্র প্রদান করে বলে জানিয়েছেন।
তারা আরো বলেন আজ শুক্রবার ১৯ জুন ২০১৬ থেকে সাংবাদিকদের উপস্থিতিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বেচ্ছায় নিজ নিজ দলীয় পদ থেকে সারা জীবনের জন্য আওয়ামী লীগ থেকে পদত্যাগ করিলাম, আজকের পর থেকে আওয়ামী লীগের সাথে আর কোন সম্পর্ক নাই ভবিষ্যতেও থাকবেনা।
দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকিব। রাজনৈতিক বা ব্যাক্তিগত স্বার্থের উধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।