
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
সোমবার গভীর রাতে প্রতিদিনের মতোই ঘুমিয়ে পড়েছিলেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মজিবুর রহমান। গভীর রাতে যখন গবাদি পশুর আত্মচিৎকার আর প্রতিবেশীদের ডাকাডাকিতে ঘুম ভাঙলো, ততক্ষণে আগুনে পুড়ে সব শেষ।
বালিয়াডাঙ্গী উপজেলার তিন নং ধনতলা ইউনিয়নের তেগাছিয়া গ্রামে ঘটে যাওয়া এই অগ্নিকাণ্ডে, পুড়ে গেছে সাতটি পরিবারের বেঁচে থাকার স্বপ্ন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পুনরায় পূর্ণবাসনের সহায়তার আশা ব্যক্ত করেছেন, স্থানীয় ইউপি চেয়ারম্যান ও এলাকাবাসী।
এ ঘটনায় স্থানীয়রা জানান, সোমবার গভীর রাতে কয়েল কিংবা বৈদ্যুতিক শর্ট সার্কিটে এই আগুনের সূত্রপাত হয়।
এ সময় ঘরে থাকা ভুট্টা গম মরিচ ও নগদ টাকা সহ, সকল প্রকার আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অঞ্জন কুমার দাস ঘটনাস্থল পরিদর্শন করেন, এবং ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার ও
কম্বল দেওয়ার ব্যবস্থা গ্রহণ করেন।

