
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
আজ রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি জনাব আমিনুল ইসলাম মহোদয় শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি মন্দিরের সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশের প্রশংসা করেন এবং অপ্রীতিকর কোনো ঘটনা যাতে না ঘটে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা ও সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় তিনি মন্দির কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং মন্দিরের সার্বিক নিরাপত্তা ও কল্যাণে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। মাননীয় ডিআইজি স্যারকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য আরও সুদৃঢ় হোক।

