
মোঃ পারভেজ-পটিয়া (প্রতিনিধি)
পটিয়া উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে ১৭টি ইউনিয়ন শহিদ জিয়া স্মৃতি সংসদকে নিয়ে আয়োজিত প্রীতি ফুটবল টুর্নামেন্টের দল নির্ধারণে লটারি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৫ জুন বুধবার বিকেলে পটিয়া বিএনপির পার্টি অফিসে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ কার্যক্রম সম্পন্ন হয়।
উপজেলা শহিদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি হাজী মোহাম্মদ কামাল উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু সালেহ মোহাম্মদ সাইফুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি নুরুল আবছার, সহ-সভাপতি জাফর, ইকবাল, সিকদার, সুমন, খাইরুল ইসলাম ফারুখী, সোলাইমান, অ্যাডভোকেট তারেক, আজগর আলী, নুর হোসেন, রাসেল, ওহিদুল আলম খোকন মেম্বারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুস্থ সমাজ গঠন এবং তরুণদের মধ্যে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতেই এই আয়োজন করা হয়েছে।
লটারির মাধ্যমে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ নির্ধারণ করা হয়। আগামী ১৯ জুন শুক্রবার বিকেল ৩টায় শোভনদণ্ডী ইউনিয়নের আলফা করিম উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় স্বাগতিক শোভনদন্ডী ইউনিয়ন শহিদ জিয়া স্মৃতি সংসদের মুখোমুখি হবে কুসুমপুরা ইউনিয়ন শহিদ জিয়া স্মৃতি সংসদ। উদ্বোধনী ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

