
মোঃ হাসান আলী (রিপোর্টার)
মাদক বিরোধী অভিযানের নিয়মিত অভিযান হিসেবে নওগাঁর পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায়, সার্বিক দিক-নির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়েছে ধামইরহাট থানা পুলিশ। অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) দিবাগত রাত আনুমানিক ১০টা ৫৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানা পুলিশ থানার পলাশবাড়ী গ্রামে এই অভিযান পরিচালনা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, পলাশবাড়ী গ্রামের মোঃ আশরাফুল ইসলামের বসতবাড়িতে মাটির তৈরি শয়নঘরের ভেতরে মাদক সেবন করছিল দুই ব্যক্তি। অভিযান চালিয়ে পুলিশ তাদের হাতেনাতে আটক করে এবং আটকের সময় তাদের কাছে মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম পায়।
গ্রেপ্তারকৃতরা হলেন: মো. তামিম (২৬), পিতা: মো. নুর ইসলাম, সাং- আড়ানগর এবং মোঃ শাহিন আলম(৩০), পিতা: মৃত খলিল, সাং-পলাশবাড়ী। উভয়ই নওগাঁর ধামইরহাট থানার বাসিন্দা।
ধামইরহাট থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদক যুব সমাজকে কুপথে পরিচালিত করছে এবং তাদের নৈতিককতা লোভ পাচ্ছে৷ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

