
দীপক শর্মা-ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
আজ ১২ জুন ২০২৬ তারিখে বাংলাদেশ-চীন ফ্রেন্ডশিপ ইনিশিয়েটিভের আওতায় আয়োজিত স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান স্যার।
অনুষ্ঠান উপলক্ষে তিনি গণপ্রজাতন্ত্রী চীনের বাংলাদেশে নিযুক্ত মাননীয় রাষ্ট্রদূত H.E. Mr. Yao Wen এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এমপি মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক (ডিসি) জনাব মোহাম্মদ রফিকুল হক, ঠাকুরগাঁও জেলার পুলিশ সুপার জনাব মোঃ বেলাল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং ইএসডিও’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
শিক্ষা সহায়তা ও আন্তর্জাতিক সহযোগিতার এই উদ্যোগ সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও উৎসাহিত করবে এবং বাংলাদেশ-চীন বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হয়।

