
শাহিনুর ইসলাম-ভ্রাম্যমান প্রতিনিধি :
জনগণের দুর্ভোগ কিংবা নিরাপত্তার কথা চিন্তা না করে, সড়ক ও জনপথ বিভাগ (সওজ) তাদের ইচ্ছেমতো যেনতেন ভাবে কাজ করার খেসারত দিচ্ছে সাধারণ মানুষ। আজ দীর্ঘ ৫ বছর ফকিরবাসা মোড়ের ব্যবসায়ী, বসবাসকারী, পথচারীগন চরম দূর্ভোগের মধ্যে আছে, এক বাঁক সরলীকরণের নামে থমকে দিয়েছে সকলের জীবন যাত্রা।
ড্রেনের উপর মাটি ফেলে পানি নিস্কাশন বন্ধ করেছে, রাস্তার পানি এখন লোকালয়ে প্রবেশ করে গোটা এলাকাকে জলমগ্ন করছে, ক্ষতিগ্রস্থ জমির মালিকদের টাকা না দিয়ে উচ্ছেদ করায় একমাত্র অর্থ উপার্জনের সম্বল হারিয়ে কেউ কেঁদে ফিরছে, নুতন সড়কের কাজ সম্পন্ন না পর্যন্ত পুরাতন সড়ক সুষ্ঠ চলাচল উপযোগী রাখতে অবহেলা করছে। যন্ত্রযান গুলো মারাত্বক ঝুকি নিয়ে চলাচল করছে।
কয়রা-পাইকগাছা মেইন সড়কের কপিলমুনি ফকিরবাসা মোড়ের বিপজ্জনক বাঁকে তৈরি হওয়া বিশাল গর্তের ফাঁদে পড়ে আজ উল্টে গেছে একটি মালবোঝাই ট্রাক। বড় ধরনের প্রাণহানি না ঘটলেও, এই খামখেয়ালিপনার কারণে যেকোনো মুহূর্তে ঘটতে পারে বড় কোনো বিপর্যয়। নানা বিড়ম্বনার শিকার মানুষ তা দেখার, বলার কেউ নেই।
সড়কের এই গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম মোড়টিতে সংস্কার কাজের নামে যে অবহেলা চলছে, তা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হলে, সেই উন্নয়নে জনগণের নিরাপত্তা কেন নিশ্চিত হবে না?
কর্তৃপক্ষের এই মনগড়া ও ধীরগতির কাজের তীব্র নিন্দা জানাই। অতিবিলম্বে এই ‘মৃত্যুকূপ’ সংস্কার করে কয়রা-পাইকগাছা মেইন সড়কটি নিরাপদ ও চলাচলের উপযোগী করার জন্য সড়ক ও জনপথ বিভাগের (সওজ) জরুরি হস্তক্ষেপ কামনা করছি।

