
খোরশদ আলম-ক্রাইম রিপোর্টার :
গাজীপুরের জয়দেবপুর থানাধীন রুদ্রপুর এলাকায় ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে নূরুদ্দিন খন্দকার খোকন (৪৬) নামের এক জমির মালিককে নির্মমভাবে পিটিয়ে ও গলা টিপে শ্বাসরোধ করে হত্যার চেষ্টার অভিযোগ উঠেছে।
সোমবার (৮ জুন) সকালে এই ঘটনা ঘটে। এ সময় স্থানীয় উত্তেজিত জনতা মোঃ সাব্বির ওরফে শামীম (৩৫) নামের প্রধান অভিযুক্তকে আটক করে।
এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায় অভিযুক্ত শামীম বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদকের সাথে জড়িত থেকে এলাকাবাসীর উপর জুলুম নির্যাতন করে আসছিল। পরে অভিযুক্ত শামীম কে এলাকাবাসী পুলিশে সোপর্দ করেছে।
অভিযোগে উল্লেখ করা হয়েছে,
সাফকবলা দলিল নং- ১৩২৭৭, তাং- ২৫/০৯/২০২৩ ইং মোতাবেক অ জয়দেবপুর থানাধীন বাড়ইপাড়া মৌজার রুদ্রপুর সাকিনের এস.এ- ২৮৮, আর.এস- ০৮ নং খতিয়ানভূক্ত সি.এস ও এস.এ- ১১৩৪, আর.এস- ২৯৩৮ নং দাগের ১১.৫৫ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হইয়া নিজ নামে খারিজ করিয়া নিয়মিত খাজনা পরিশোধ করতঃ এলাকার সকলের জ্ঞাতস্বারে দীর্ঘদিন যাবত ভোগদখল করিয়া আসিতেছি। এমতাবস্থায় আমি আমার উল্লেখিত জমিতে উন্নয়নমূলক কাজ করার সিদ্ধান্ত নিয়া জমিতে বালু ভরাট আরম্ভ করি। ইং ০৭/০৬/২০২৬ তারিখ বিকাল অনুমান ০৩.০০ ঘটিকার সময় আমি জয়দেবপুর থানাধীন রুদ্রপুর সাকিনস্থ আমার উল্লেখিত জমিতে উপস্থিত থাকিয়া বেকু দিয়া বালু আনিয়া লেবার দিয়া জমিতে বালু ভরাটের কাজ করাইতেছিলাম। ঐ সময় বিবাদী ১। মোঃ সাব্বির শামীম (৩৫), পিতা- মোঃ আরফান আলী, সাং- রুদ্রপুর, থানা- জয়দেবপুর, জেলা- গাজীপুর আরো অজ্ঞাতনামা ২/৩ বিবাদী সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতাবদ্ধে আমার উল্লেখিত জমিতে অনধিকার প্রবেশ করিয়া আমার নিকট ১০,০০,০০০/= (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আমি বিবাদীদেরকে চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীরা আমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে এবং তাহাদের দাবীকৃত ১০,০০,০০০/= (দশ লক্ষ) টাকা চাঁদা না দিয়া জমিতে উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করিলে তাহারা আমাকে প্রানে মারিয়া ফেলিবে বলিয়া হুমকি প্রদান করে। আমি বিবাদীদের দাবীকৃত ১০,০০,০০০/= (দশ লক্ষ) টাকা চাঁদা না দিয়া জমিতে উন্নয়ন মূলক কাজ করার চেষ্টা করিলে বিবাদী মোঃ সাব্বির শামীম আমাকে হত্যা করিয়া আমার লাশ গুম করিবে বলিয়া হুমকি দিয়া চলিয়া যায়। আমি ঘটনাটি এলাকার গন্যমান্য লোকজনদেরকে জানাইয়া রাখি। ইং ০৮/০৬/২০২৬ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় আমি আমার উল্লেখিত জমিতে উপস্থিত থাকিয়া লেবার দিয়া আমার জমিতে বালু ভরাটের কাজ করাইতেছিলাম। ঐ সময় বিবাদী মোঃ সাব্বির শামীম আরো অজ্ঞাতনামা ২/৩ জন বিবাদী সহ দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হইয়া বেআইনী জনতাবদ্ধে আমার উল্লেখিত জমিতে অনধিকার প্রবেশ করিয়া পূর্বের ন্যায় আমার নিকট ১০,০০,০০০/= (দশ লক্ষ) টাকা চাঁদা দাবী করে। আমি বিবাদীদেরকে চাঁদা দিতে অস্বীকার করিলে বিবাদীরা আমার উপর ক্ষীপ্ত হইয়া আমাকে হত্যার উদ্দেশ্যে এলোপাথারীভাবে মারপিট করিয়া আমার হাতে, পায়ে ও শরীরের বিভিন্নস্থানে নীলাফুলা জখম করে। আমি চীৎকার দিয়া মাটিতে পড়িয়া গেলে বিবাদী মোঃ সাব্বির শামীম আমার গলা চাপিয়া ধরিয়া শাসরুদ্ধ করিয়া হত্যার চেষ্টা করে। তখন আশেপাশের লোকজন আগাইয়া আসিয়া আমাকে রক্ষা করে। আমি বিবাদীদের দাবীকৃত চাঁদার টাকা না দিয়া আমার জমিতে বালু ভরাটের কাজ করার চেষ্টা করিলে বা উক্ত ঘটনার ব্যাপারে কোথাও কোন বিচার দাবী করিলে কিংবা আইনের আশ্রয় নিলে বিবাদী মোঃ সাব্বির শামীম আমাকে হত্যা করিয়া আমার লাশ গুম করিবে বলিয়া প্রকাশ্যে হুমকি প্রদান করে। ঐ সময় উত্তেজিত জনতা বিবাদী মোঃ সাব্বির @ শামীমকে আটক করেন। অজ্ঞাতনামা বিবাদীরা দৌড়াইয়া পালাইয়া যায়। পরে জয়দেবপুর থানায় সংবাদ দিলে জয়দেবপুর থানা পুলিশ আসিয়া আসামী মোঃ সাব্বির শামীমকে আটক করিয়া থানায় নিয়া যান। আমি স্থানীয়ভাবে চিকিৎসা গ্রহন করিয়াছি।

