
মো: আবু সালেক ভূইয়া :
৭ জুন ২০২৬ রবিবার রাজধানীর বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে “চাঞ্চল্যকর অপরাধ প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী, মানবাধিকার কর্মীদের শপথগ্রহণ এবং “সাদা মনের সাদা সম্মাননা” প্রদান করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট লেখক ও সাহিত্যিক, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী সৈয়দ দীদার বখত এবং এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মোঃ দুলাল মিয়ার হাত থেকে গাজীপুর সিটি কর্পোরেশন ২৫ নাং ওয়ার্ড বিশিষ্ট সমাজ সেবক ও কাউন্সিলর পদপ্রার্থী মোঃ আজিজুল মুকছুদপুর ফকির তিনি ছিন্নমুল শিশু কল্যাণ সহ বিভিন্ন সামাজিক কাজে অবদানের কৃতিত্ব সুরুপ সন্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন।
সংগঠনটির চেয়ারম্যান মো. দুলাল মিয়ার নেতৃত্বে মানবাধিকার ও গণমাধ্যম অঙ্গনের নিবেদিতপ্রাণ কর্মীদের সম্মানিত করা এই আয়োজনগুলোর অন্যতম প্রধান উদ্দেশ্য।
তিনি উপস্থিত সকলের উদ্দেশে দৃঢ়কণ্ঠে বলেন, “আজকের প্রজন্ম জেগে উঠেছে। দেশের উন্নয়নে প্রেসক্লাব ইউনিটি ও হোসাইনিয়া পাক দরবার শরীফ আত্মনিবেদিত হয়ে বিশ্বমণ্ডলে শান্তি কামনায় সম্মিলিত প্রচেষ্টা জাগ্রত করতে হবে।”
তাঁর এই আহ্বানে উপস্থিত নেতাকর্মী ও অতিথিরা উৎসাহে করতালিতে মুখরিত করে তোলেন পুরো মিলনায়তন।
শপথে বাঁধা নতুন প্রতিশ্রুতি,,অনুষ্ঠানের সবচেয়ে তাৎপর্যপূর্ণ পর্বে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী **লতিফুর রহমান** সম্মিলিত মানবাধিকার কর্মীদের শপথবাক্য পাঠ করান। এই শপথের মধ্য দিয়ে সংগঠনের কর্মীরা নতুন উদ্যম ও অনুপ্রেরণায় দেশের অসহায়, বঞ্চিত ও ছিন্নমূল মানুষের সেবায় নিজেদের সম্পূর্ণরূপে উৎসর্গ করার দৃঢ় প্রতিশ্রুতি দেন।
যখন সমাজের অবহেলিত, অধিকারবঞ্চিত ও ছিন্নমূল মানুষগুলোর জন্য কেউ কেউ নিজের আরাম-আয়েশ ছেড়ে দিয়ে নিঃস্বার্থভাবে কাজ করে যান তখন সেই মানুষগুলোকে সম্মান জানানোটাই হয়ে ওঠে সবচেয়ে মহৎ কাজ। ঠিক সেই মহৎ কাজটিই করল এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (ACM.BF)।গত ৭ জুন রাজধানীর বাংলাদেশ শিশুকল্যাণ পরিষদ মিলনায়তনে মানবাধিকার ও গণমাধ্যম অঙ্গনের নিবেদিতপ্রাণ কর্মীদের হাতে তুলে দেওয়া হলো “সাদা মনের সাদা সম্মাননা।” একই সঙ্গে অনুষ্ঠিত হলো “চাঞ্চল্যকর অপরাধ প্রতিরোধে প্রশাসন ও গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক গুরুত্বপূর্ণ আলোচনা সভা, ঈদ পুনর্মিলনী এবং মানবাধিকার কর্মীদের শপথগ্রহণ অনুষ্ঠান।
ওয়ার্ল্ড মিডিয়া প্রেসক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের সঙ্গে নিয়ে ডা. মাঈনুদ্দীন স্বেচ্ছাশ্রমে সাংবাদিকতা ও মানবাধিকার কাজে একনিষ্ঠভাবে সম্পৃক্ত থাকার অঙ্গীকারে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন।
আমৃত্যু পাশে থাকার অকুণ্ঠ অঙ্গীকার,উদ্বোধনী আলোচনায় সংগঠনের কেন্দ্রীয় প্রধান নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার এম সোহেল আহমদ আবেগমথিত কণ্ঠে বলেন, “দীর্ঘ সময় ধরে এই সংগঠনের সঙ্গে আছি। কখনো দায়িত্ব পালনে বিচলিত হইনি। আমৃত্যু আপনাদের পাশে থাকব, ইনশাআল্লাহ।”
তাঁর এই হৃদয়স্পর্শী কথায় ঢাকা বিভাগীয় শাখা কমিটির নেতাকর্মীরা দীর্ঘ করতালিতে তাঁকে অভিনন্দন জানান।
সাদা মনের সাদা সম্মাননা, যে স্বীকৃতি হৃদয় ছুঁয়ে যায়,অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ছিল “সাদা মনের সাদা সম্মাননা” প্রদান পর্ব। মানবাধিকার ও গণমাধ্যম অঙ্গনে নিরলস ও নিঃস্বার্থ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১০ জন গুণীজনকে এই বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। সম্মাননা গ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মুহূর্তে আবেগে ভারী হয়ে ওঠে পুরো মিলনায়তনের পরিবেশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সদস্যবৃন্দ মোঃ শহীদুল ইসলাম, ফারুক আহমেদ মজুমদার, আনজার শাহ, আবু আহাদ আল মাহমুদ দীপু মীর, আলমগীর ওয়েচী, মোঃ জাকির হোসেন, আনছারুল হক, মোঃ শাকিল হাওলাদার স্বাধীন, বীরমুক্তিযোদ্ধা আমিনুল হক ভূঁইয়া, তাছলিমা আক্তার লিজা, হাসুরা বেগম, মোঃ মানিক মিয়া, ফুলচান্দ বাবু, নূরে আলম, নাছির উদ্দিন পলাশ, আহম উল্যাহ, কাজী নূরুল আজিম, মোঃ আবু সালেক ভূঁইয়া, এম জি বাবর ও আবদুল কুদ্দুস প্রমুখ।
মিলাদ ও দোয়ায় শান্তির প্রার্থনায় সমাপ্তি,সম্মাননা প্রদান পর্ব শেষে সংগঠনের শুভাকাঙ্ক্ষীদের স্মরণ এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়। উপস্থিত সকলে একযোগে মহান আল্লাহর দরবারে দেশ ও মানুষের মঙ্গলের জন্য প্রার্থনায় হাত তোলেন।

