
মোঃ জিমু-গাইবান্ধা
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে আজ রবিবার দুপুরে দুই রাজনৈতিক নেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি।
আটকরা হলেন—গাইবান্ধা পৌর ছাত্রলীগের ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. জুনাইদ মোস্তফা এবং ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান (মনির)।
আজ রবিবার দুপুর আনুমানিক ১২টা থেকে সাড়ে ১২টার দিকে বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের সামনে থেকে ডিবি পুলিশ তাদের আটক করে।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, আটকের পরপরই তাদের গাইবান্ধা সদর থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ও মামলা রুজু হওয়ার পর তাদের আদালতে পাঠানো হবে।
ঘটনার পর থেকে স্থানীয় রাজনৈতিক মহলে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে কী কারণে বা কোন মামলায় তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত এখনো জানানো হয়নি।

