
আল মুজাহিদ-(যশোর) :
৪ জুন : যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে শুঁটকি মাছের টোপলার ভেতর লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
আটক ব্যক্তি হযরত আলী (৪০)। তিনি বেনাপোলের সাদিপুর গ্রামের জামাত আলীর ছেলে।
ডিবি সূত্র জানায়, বৃহস্পতিবার যশোর সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের হামিদপুর এলাকায় চেকপোস্ট পরিচালনা করেন ডিবির এসআই কামরুজ্জামান ও এসআই কামাল হোসেনের নেতৃত্বাধীন একটি দল। এ সময় নড়াইল থেকে যশোরগামী ‘অথৈয় সোহান পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।
তল্লাশিকালে বাসের যাত্রী হযরত আলীর কাছে থাকা শুঁটকি মাছের একটি ব্যাগ সন্দেহজনক মনে হলে সেটি পরীক্ষা করা হয়। পরে ব্যাগের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
ডিবি পুলিশ জানায়, উদ্ধার হওয়া ইয়াবার বাজারমূল্য উল্লেখযোগ্য। এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

