
আবুসুফিয়ান-সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জ পৌরসভার দরগাহ রোড আরশী নগরে স্থানীয় মুরুব্বি ও যুবকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯০’র গণঅভ্যুত্থানের সংগ্রামী ছাত্রনেতা, সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক জিএস, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক, জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু।
সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব শামসুল হুদা বড়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সিরাজগঞ্জ জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব টি. এম. শরিফ উদ্দিন জামিল। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১৯৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় এক তুখোড় ছাত্রনেতা হিসেবে পরিচিতি পাওয়া সাইদুর রহমান বাচ্চু ছাত্রদলের রাজনীতির মাধ্যমেই রাজনৈতিক পথচলা শুরু করেন। তৎকালীন স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল অবিস্মরণীয়। জাতীয়তাবাদী চেতনায় দৃঢ় এই নেতা গণতন্ত্র রক্ষার আন্দোলনে সবসময় সামনের সারিতে থেকে রাজপথ কাঁপিয়েছেন।
বর্তমান দুঃসময়েও অবিচল নেতৃত্ব।
দেশজুড়ে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে নির্ভীকভাবে দাঁড়িয়ে ছিলেন সাইদুর রহমান বাচ্চু। দলের নেতা-কর্মীরা যখন হামলা-মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার—তখনও তিনি তাদের পাশে থেকে সাহস যুগিয়েছেন। গণতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন তিনি।
শুরু করেন। তৎকালীন এরশাদবিরোধী আন্দোলনে তাঁর ভূমিকা ছিল উল্লেখযোগ্য। জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী এই নেতা গণতন্ত্র রক্ষার আন্দোলনে বরাবরই সামনের সারিতে থেকে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটেও তিনি দলের নেতা-কর্মীদের পাশে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। হামলা-মামলা, হয়রানি ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও সাহসিকতার সঙ্গে মাঠে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করছেন বলে সভায় বক্তারা উল্লেখ করেন।
স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু এলাকার উন্নয়ন, রাজনৈতিক পরিস্থিতি ও জনগণের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

