
তানজিনা আফরিন
পবিত্র হজ্জ পালন শেষে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ সৌদি আরব থেকে বাংলাদেশে ফিরেছেন। গত ২২ মে পবিত্র হজ্জ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরব গমন করেছিলেন।
আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে তিনি সুস্থ, নিরাপদ ও কল্যাণের সাথে মাতৃভূমিতে প্রত্যাবর্তন করেছেন। দেশবাসী তাঁর এই শুভ প্রত্যাবর্তনে আনন্দ প্রকাশ করেছেন এবং মহান আল্লাহর দরবারে তাঁর হজ্জ কবুলিয়াত, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ-জাতির কল্যাণে সফল নেতৃত্ব কামনা করেছেন।
হজ্জ পবিত্রতা, ইবাদতের সৌন্দর্য ও আল্লাহর রহমত সঙ্গে নিয়ে তাঁর এই প্রত্যাবর্তন দেশবাসীর জন্য এক আনন্দঘন মুহূর্ত। মহান আল্লাহ তাঁকে সর্বদা নিজের হেফাজতে রাখুন এবং তাঁর জীবনকে রহমত, বরকত ও শান্তিতে পরিপূর্ণ করুন ।
আমীন, ইয়া রব্বাল আলামীন।

