পদত্যাগ
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলা ১৪নং উজানী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা এ এস. এম. আজিজুর রহমান দলীয় সকল পদ-পদবি থেকে পদত্যাগ করেছেন।
শনিবার (৩০ মে ২০২৬) ১৪ নং উজানী ইউনিয়নের নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। লিখিত বক্তব্যে এস. এম. আজিজুর রহমান, পিতা মৃত আতিউর রহমান, গ্রাম উজানী, জানান যে তিনি ৩০ মে ২০২৬ তারিখ থেকে আওয়ামী লীগের সকল প্রকার সাংগঠনিক ও দলীয় পদ-পদবি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছেন।
তিনি তার বক্তব্যে বলেন, “আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি দেশ ও জাতির কল্যাণে কাজ করতে চাই এবং জনসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে মানুষের পাশে থাকতে চাই।”
সংবাদ সম্মেলনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। তার এই পদত্যাগের ঘোষণাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।