
আল মুজাহিদ-যশোর
যশোরের চৌগাছায় থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে ৪১ বোতল উইনসিরেক্স কাফ সিরাপ ও মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
রোববার (২৫ মে) রাত ১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ইন্দ্রপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চৌগাছা থানার এসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় ইন্দ্রপুর গ্রামে ধৃত আসামি মোঃ শাহিন আলম (৩১) এর বসতবাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ৪১ বোতল উইনসিরেক্স কাফ সিরাপ এবং মাদক বিক্রির নগদ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতার শাহিন আলম ইন্দ্রপুর গ্রামের নবীছদ্দীনের ছেলে। তার মায়ের নাম মোছাঃ নাসিমা বেগম।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক আসামিকে সোমবার (২৫ মে) বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

