
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাইবান্ধা সদরের ১১ নং গিদারী ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারকবাদ জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মো: ইখলাছুর রহমান পুটু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগ ও আত্মোৎসর্গের বার্তা নিয়ে আসে। ঈদের আনন্দ ও ত্যাগের মহিমা প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক।”
এদিকে ঈদের আমেজের মাঝেই গিদারী ইউনিয়নে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। দীর্ঘদিন ধরে এলাকার অসহায় মানুষের সেবা ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত থাকায় সাধারণ মানুষের মাঝে ইখলাছুর রহমান পুটুর জনপ্রিয়তা এখন তুঙ্গে। স্থানীয় ভোটারদের মতে, মানবিক ও সৎ মানুষ হিসেবে এলাকায় তার পক্ষে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে।
নির্বাচনী অঙ্গীকার ব্যক্ত করে পুটু জানান, তাকে সেবা করার সুযোগ দেওয়া হলে অবহেলিত রাস্তাঘাট ও ড্রেনেজ ব্যবস্থার আমূল পরিবর্তন করা হবে। তিনি গিদারী ইউনিয়নকে একটি আধুনিক, দুর্নীতিমুক্ত ও মাদকমুক্ত ‘মডেল ইউনিয়ন’ হিসেবে গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ। পদ-পদবি নয়, বরং আজীবন সাধারণ মানুষের সেবক হয়ে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও সমর্থন কামনা করেছেন।

