চিনে রাখুন মিরপুর ১২ থেকে পল্লবী নতুন থানাগামী এই ‘সিরামিক রোড’ যা এখন রাস্তার চেয়ে বাস কোম্পানির ফ্রি গ্যারেজ আর ছিনতাইকারীদের অভয়ারণ্য হিসেবেই বেশি পরিচিত! বয়স ১০ বছরও পার হয় নাই, অথচ শুরুতে ব্যস্ততা কম থাকার সুযোগে বাস কোম্পানিগুলো এটাকে বাপের সম্পত্তি মনে করে স্থায়ী ‘নাইট পার্কিং’ বানিয়ে ফেলেছে; যার ফলে রাস্তাটি এখন চরম ব্যস্ত হওয়া সত্ত্বেও মাত্র এক লেন ব্যবহার করা যায়, আর বাকি পুরোটা জুড়েই থাকে বাসের অবৈধ দখলদারিত্ব।
আগের সরকারগুলো রাজনৈতিক দায়বদ্ধতার দোহাই দিয়ে যেমন কোনো ব্যবস্থা নেয়নি, বর্তমান সিস্টেমেও ঠিক একই মগের মুল্লুক চলছে; অথচ আসল বৈষম্যটা এখানেই যে, কোনো সাধারণ মানুষের ব্যক্তিগত গাড়ি (Car) বা মোটরবাইক (Bike) যদি ভুল করেও এই রাস্তায় ২ মিনিটের জন্য দাঁড়াতো, তবে এতক্ষণে ট্রাফিক পুলিশ এসে নির্ঘাত কয়েক কোটি টাকার মামলা আর রেকারিং দিয়ে পকেট ফাঁকা করে দিতো! আমজনতার বেলায় আইনের চাবুক চললেও বড় বড় বাস কোম্পানির এই প্রকাশ্য ডাকাতি দেখার যেন কেউ নেই।
এই চরম বৈষম্যের ওপর আবার বোনাস হিসেবে যোগ হয়েছে ভয়ঙ্কর ছিনতাইয়ের উপদ্রব, যেখানে রাতের অন্ধকার তো দূর আমি নিজে ভোরবেলা দিনের আলোতেই ছিনতাইয়ের শিকার হয়েছি! তাই নিজের জীবন ও মালের সুরক্ষায় খুব বেশি ঠ্যাকা না পড়লে এই সিরামিক রোডটি যথাসাধ্য এভোয়েড করুন, সচেতন থাকুন এবং আওয়াজ তুলুন।