
আবু সুফিয়ান বাবু :
ঠাকুরগাঁও সদর উপজেলার পরিচিত মুখ, মাজলুম জননেতা ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর অরোরা স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছেন।
তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, ভক্ত ও সাধারণ মানুষের মাঝে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও শুভকামনার বার্তা ছড়িয়ে পড়ছে।
পরিবার ও ঘনিষ্ঠজনরা দেশবাসীর কাছে তার জন্য আন্তরিক দোয়া কামনা করেছেন। তারা বলেন, আল্লাহ তায়ালা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সুস্থভাবে আবার মানুষের সেবায় ফিরিয়ে আনেন।
তার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মোনাজাতে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়—
“আল্লাহুম্মা রাব্বান্নাস, আযহিবিল বা’সা, ইশফি আন্তাশ শাফি, লা শিফা’আ ইল্লা শিফাউক, শিফাআন লা ইউগাদিরু সাকামা।”
আমিন ইয়া রব্বাল আলামিন।

