
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
১৬ মে (শনিবার) গাইবান্ধায় জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সাপ্তাহিক অবিরাম পত্রিকার কার্যালয়ে আয়োজিত এ সভা জেলার সাংবাদিক মহলে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
সভায় সভাপতিত্ব করেন সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা গাইবান্ধা জেলা শাখার সভাপতি হারুন-অর-রশিদ বাদল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক শীর্ষ অপরাধ পত্রিকার গাইবান্ধা জেলা প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন কাশেম।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহকারী সচিব মোঃ জিল্লুর রহমান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গাইবান্ধা জেলা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ। এছাড়াও সাংবাদিক ফেরদৌস মিয়া, আমজাদ হোসেন, আনছারুজ্জামান রেজুয়ানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রতিষ্ঠা, পেশাগত মর্যাদা রক্ষা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি পেশাগত দক্ষতা বৃদ্ধি ও গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় জাতীয় সাংবাদিক সংস্থার কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত সাংবাদিকরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের উদ্যোগ জেলার সাংবাদিক সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে।

