
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা
ব্যাটারিচালিত রিকশা, ভ্যান ও ইজিবাইক চালকদের জীবন ও জীবিকার অধিকার নিশ্চিত করার দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘রিকশা, ব্যাটারি রিকশা-ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ, গাইবান্ধা জেলা’র ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।
সমাবেশে বক্তারা তাদের যানবাহনগুলোর জন্য বিআরটিএ কর্তৃক লাইসেন্স প্রদান এবং যথাযথ নীতিমালার আওতায় আনার দাবি জানান। তারা অভিযোগ করেন, যথাযথ বিকল্প ব্যবস্থা ছাড়া হুট করে ইজিবাইক চলাচল বন্ধ করা হলে ৫০ লক্ষাধিক মানুষের কর্মসংস্থান ঝুঁকির মুখে পড়বে।
এছাড়া, চালকদের ওপর বিভিন্ন ধরনের চাঁদাবাজি ও হয়রানি বন্ধ এবং সড়কে তাদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পৃথক লেন বা সার্ভিস রোড নির্মাণের জোর দাবি জানান আন্দোলনকারীরা।

