
সৌভিক পোদ্দার, ঝিনাইদহ
ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার দুপুর ১২(বার)টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও লক্ষ্মীপুর গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস। আহত ব্যক্তিরা হলেন রণজীত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাস। তাঁদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এহেতাম শহীদ জানান, আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সমীর ও অপু মারা যান।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, পেঁয়াজের খেতে কাজ করছিল গ্রামের লোকজন। সে সময় বজ্রপাতে ২(দুই)জন নিহত ও ২ (দুই)জন আহত হয়েছেন। ২(দুই) জনের মরদেহ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাঁদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

