
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক ও সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং খুলনা সিটি কলেজের সাবেক ভিপি আসাদুজ্জামান মুরাদ খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সাথে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করেছেন।
শুভেচ্ছা বিনিময়কালে আসাদুজ্জামান মুরাদ এই জননন্দিত নেতার বাসভবনে গিয়ে তাঁর সাথে কুশল বিনিময় করেন এবং একে অপরের শারীরিক অবস্থার খোঁজখবর নেন। এসময় তাঁরা খুলনার স্থানীয় রাজনীতি ও সামাজিক পরিস্থিতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
সাক্ষাৎকালে আসাদুজ্জামান মুরাদ বলেন, “নজরুল ইসলাম মঞ্জু ভাই খুলনার রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। ঈদের এই আনন্দঘন মুহূর্তে তাঁর সাথে দেখা করতে পারা এবং দোয়া নিতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের।”
নজরুল ইসলাম মঞ্জুও তরুণ নেতা আসাদুজ্জামান মুরাদের এই সৌজন্যবোধের প্রশংসা করেন এবং তাকে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার পরামর্শ দেন।
এসময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময় শেষে তাঁরা একে অপরের দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন।

