
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৯টি মামলার আসামি ও কাইয়ুমপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুয়েল ওরফে বাদশা জুয়েলকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (১১ মার্চ) তাকে গ্রেফতার করা হয়। তবে অভিযানের গোপনীয়তার স্বার্থে ঠিক কোন স্থান থেকে এবং কখন তাকে আটক করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানায়নি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে:
গ্রেফতারকৃত বাদশা জুয়েলের বিরুদ্ধে মাদক আইনসহ বিভিন্ন অপরাধে মোট ১৯টি মামলা রয়েছে।
এর মধ্যে ২টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল।
গ্রেফতারের পর বুধবারই তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে কসবা থানা পুলিশ নিশ্চিত করেছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার শাহ মোঃ আব্দুর রউফ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, বাদশা জুয়েল পুলিশের তালিকাভুক্ত একজন আসামি। তার আটকের বিষয়ে বিস্তারিত তথ্য আজ প্রেস ব্রিফিং বা আনুষ্ঠানিক বার্তার মাধ্যমে জানানো হবে।

