
মোঃ সুজা মিয়া :
গোবিন্দগঞ্জের বিভিন্ন কলেজ ও স্কুল, মাদ্রাসার প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষক নেতৃবৃন্দ রবিবার ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সোমবার (1মার্চ ২০২৬) বিকালে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, অবকাঠামোগত সমস্যা, শিক্ষক-কর্মচারীদের বিভিন্ন দাবি-দাওয়া এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়। শিক্ষক নেতৃবৃন্দ তাদের প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা তুলে ধরেন এবং সমাধানের বিষয়ে সংসদ সদস্যের সহযোগিতা কামনা করেন।
এ সময় সংসদ সদস্য শামীম কায়সার লিংকন শিক্ষার উন্নয়নে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং বলেন, এলাকার শিক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।
সৌজন্য সাক্ষাতে বিভিন্ন কলেজ ও বিদ্যালয়ের অধ্যক্ষ, প্রধান শিক্ষক এবং শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

