
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চক গোবিন্দপুর এলাকায় তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শামসুন্নাহার রুমা (৪৫) কে নিজ বসতবাড়ি থেকে মরদেহ উদ্ধার।
শনিবার দুপুরের পর কে বা কারা তার বাড়ির ঘরে প্রবেশ করে তাকে হাত-পা বেঁধে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায়। পরে ঘরের ভেতরে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে প্রতিবেশীরা বিষয়টি টের পান। ঘরের আসবাবপত্র অগোছালো ও এলোমেলো অবস্থায় পাওয়া গেছে।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের প্রস্তুতি নিচ্ছে। হত্যার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

