
মোঃ সুজা মিয়া-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নে দুবৃত্তদের হাতে নিহত এক স্কুল ছাত্রীর পরিবারের পাশে দাঁড়িয়েছেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
বুধবার রাতে মর্মান্তিক এ ঘটনার পর এমপি লিংকন নিহত ছাত্রীর বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
এ সময় তিনি গভীর শোক ও সমবেদনা জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
এমপি বলেন, “স্কুল ছাত্রী নুরমা একটি নিষ্পাপ প্রাণের এভাবে ঝরে যাওয়া অত্যন্ত বেদনাদায়ক। অপরাধীরা যতই প্রভাবশালী হোক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি পরিবারটির পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
এসময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মুহাম্মদ মোজাম্মেল হক,রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল রহমান চৌধুরী ডিউক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ,হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজারুল ইসলাম বিপ্লব,উপজেলা তালুককানুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মিতাহুরুল ইসলাম বুলবুল,সাধারন সম্পাদক ফিরোজ মহুরী,সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফিরোজ কবির, উপজেলা,ওলামা দলের সাধারন সম্পাদক আনিসুজ্জামান বিদ্যুৎ,পৌর বিএনপি নেতা মোকাদ্দেম হোসেন সজল,ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক রফিকুল ইসলাম, শালমারা ইউনিয়ন বিএনপির সভাপতি ভিপি রানা,যুবদল নেতা সারোয়ার হোসেন মিলনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও এ সময় উপস্থিত ছিলেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দ্রুত বিচার দাবিতে স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানান।

