
সাধন সাহা জয়-ব্রাহ্মণবাড়িয়া :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার সোহাতা মোড় সংলগ্ন একটি অটো গ্যারেজে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে অজ্ঞাতনামা চোরচক্র গ্যারেজের তালা কেটে ১২টি অটোবাইক ও ১টি মিশুকের সর্বমোট ৬৪টি ব্যাটারি নিয়ে গেছে। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা।
ভুক্তভোগী গ্যারেজ মালিক গোলাম সারোয়ার মুকুল (৬৫) জানান, সোহাতা মোড়ের দক্ষিণ-পূর্ব পাশে তার গ্যারেজটিতে প্রতিদিন ১৪-১৫টি অটোরিকশা রাখা হয়। তিনি নিজেই সেখানে রাতে পাহারায় থাকেন। প্রতিদিনের মতো রাত ১২টা ৩০ মিনিটের দিকে তিনি গ্যারেজে ঘুমিয়ে পড়েন।
রাত আনুমানিক ৩টার দিকে ঘুম থেকে জেগে দেখেন গ্যারেজের দরজা খোলা এবং ভেতরে থাকা গাড়িগুলোর ব্যাটারি নেই।।
অটোবাইক: ১২টি গাড়ির ৬০টি ব্যাটারি (মূল্য ৮,৪০,০০০ টাকা)।
মিশুক: ১টি গাড়ির ৪টি ব্যাটারি (মূল্য ৬০,০০০ টাকা)।
মোট ক্ষয়ক্ষতি: ৯,০০,০০০ (নয় লক্ষ) টাকা।
ঘটনার পর স্থানীয় লোকজন ও গাড়ির মালিকদের বিষয়টি জানানো হয়। চোরচক্র কৌশলে গ্যারেজের তালা কেটে ভেতরে ঢুকে দীর্ঘ সময় নিয়ে এই বিপুল পরিমাণ ব্যাটারি সরিয়ে নেয় বলে ধারণা করা হচ্ছে।
এই ঘটনায় আজ (শনিবার)
নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গোলাম সারোয়ার মুকুল।
অটো চালকরা জানান, কিস্তিতে কেনা বা ভাড়ায় চালানো এসব গাড়ির ব্যাটারি চুরি হওয়ায় তারা এখন সম্পূর্ণ কর্মহীন হয়ে পড়েছেন।
দরিদ্র এই চালকদের আয়ের একমাত্র পথ বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে তারা চরম দুশ্চিন্তায় রয়েছেন।
যোগাযোগ ফেসবুকের মাধ্যমে সংবাদটি দেখার পর মুকুল মিয়ার পরিবারের মুঠোফোনে খবর পাওয়া গেছে যে চুরি হওয়া ব্যাটারি গাড়ি সহ বাঞ্ছারামপুর আটক করেছে, সত্য মিথ্যা ঐখানে পৌঁছানোর জানা যাবে।
এ বিষয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং চোরচক্রকে শনাক্ত করে মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

