
মুসলিম উদ্দীন-মীরসরাই, চট্টগ্রাম :
মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে কোন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেনি। নির্বাচন কমিশন সূত্রে এই তথ্য জানা গেছে। ৭ প্রার্থীই নির্বাচনী মাঠে থাকছেন।
সংসদ সদস্য প্রার্থীরা হলেন বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট ছাইফুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী এডভোকেট ফেরদৌস আহমদ চৌধুরী, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী রেজাউল করিম, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী সৈয়দ শাহাদাৎ হোসেন, মুসলিম লীগ প্রার্থী শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, জাসদ (আসম আঃ রব) মনোনীত প্রার্থী একেএম আবু ইউসুফ।
আগামীকাল সকাল ১০টায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

