
এম এ গাফফার :
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা ও কবর জিয়ারত।
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত বাংলাদেশের সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় জাতীয় প্রেসক্লাবের সামনে তার আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠান এবং আলোচনা সভা শেষে কবর জিয়ারতর করেন। সারা বাংলাদেশ থেকে আসা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা এই দোয়া অনুষ্ঠান এবং কবর জিয়ারত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। দোয়া পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা শফিকুল ইসলাম। আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দ বলেন যেহেতু বিএনপি একটি শিক্ষা বান্ধব সরকার আগামীতে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে সারা বাংলাদেশের বিশ হাজার অভুক্ত শিক্ষকের পেটের ক্ষুধা নিবারণ হবে এবং দীর্ঘ দেড় যুগ ধরে যে ন্যায্য দাবি পূরণের জন্য রাজপথে সংগ্রাম করে আসছে সেই ন্যায্য দাবি পূরণ হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুনার রশিদ খোকন, মহাসচিব ফিরোজ উদ্দিন,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী লিটন, প্রচার সম্পাদক নাসির উদ্দিন, মনি মোহন বসু, মোহাম্মদ আনোয়ার হোসেন ,মোহাম্মদ আতিকুর রহমান, ধরণী মোহন রায়, মোঃ জয়নাল আবেদিন ,মোঃ মজিবর রহমান, মোঃ মাহবুব রানা, সাজেদুল ইসলাম শুভ, মোহাম্মদ রাহেনুল ইসলাম রায়হান ,শংকর রায়, তানজিলা জাহান, সানজিদা শিলা, আঁখি নুর, পূর্ণিমা মজুমদার সহ আরো অনেকে।

