
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তাঁর রুহের মাগফিরাত কামনায় রূপসা থানার ৩নং নৈহাটি ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে এক শোক সভা, কালো ব্যাজ ধারণ ও কোরআন খতম অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার (৩০ ডিসেম্বর) ১নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির শুরুতে দলীয় কার্যালয়ে পবিত্র কোরআন খতমের আয়োজন করা হয়। এরপর নেতৃবৃন্দ কালো ব্যাজ ধারণ করে গভীর শোক প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইয়ারুল ইসলাম রিপন। এসময় ১নং ওয়ার্ড বিএনপি নেতা মোঃ গোলাম রব্বানী উপস্থিত নেতৃবৃন্দের মাঝে কালো ব্যাজ পরিয়ে শোক কর্মসূচির সূচনা করেন।
শোক সভায় আরও উপস্থিত ছিলেন জাসাস নেতা মামুন, বিএনপি নেতা নুরুল্লাহ্, মোঃ মাহিদ খান, মোঃ আকরাম হোসেন, মজিবার সানা, ইকরাম,মোঃ আসাদুজ্জামান আসাদ, সোহাগ হাওলাদার,মোঃ আনোয়ার হোসেন, ইশারাত সরদার, আক্তার কাজী,নুরু, তুহিন, আলমগীর,শহীদ শেখ, সিফাত, হালিম, মাসুম সরদার সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ সমর্থকবৃন্দ।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। বক্তারা বলেন, “দেশনেত্রীর মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়। আমরা তাঁর আদর্শকে ধারণ করেই এগিয়ে যাবো।”

