
রায়হান শেখ-মোল্লাহাট (বাগেরহাট) :
যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মহান বিজয় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে উপজেলা যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলা যুবদলের অস্থায়ী কার্যালয় সরকারি খাদ্যগুদাম মোড় সংলগ্ন সড়ক থেকে উপজেলা যুবদলের সদস্য সচিব লায়ন শেখ জিয়াউর রহমান-এর নেতৃত্বে এ বিজয় র্যালি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন এবং তাঁদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন ১নং উদয়পুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার শিমুল, উপজেলা বিএনপি নেতা তাওহীদ সিকদার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হুসাইন সিকদার, স্বেচ্ছাসেবক দল নেতা বিএম হাসিব, বিএম মিশকাত, উপজেলা তাঁতী দলের সভাপতি ফেরদৌস, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল, ছাত্রদল নেতা মোল্লা মামুন, সাগর শেখসহ যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

