
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হকের নির্দেশনায় ১২ ডিসেম্বর বিকেলে মায়ামনির মোড়ে চেকপোস্ট পরিচালনা কালে এক সিএনজি থামিয়ে তল্লাশি করা হয়। এ সময় এস আই তাহসীনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কং/৭২৭ শ্রী বিকাশ কুমার ও এএসআই (স.) মো. এরশাদুল হক উপস্থিত ছিলেন।
তল্লাশিতে দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। তারা হলেন
১) মোছা. শাম্মী আক্তার (৩০), স্বামী মো. শাহীন খাঁ, সাং পাগলা ক্লিনিকের গলি, ৮ নং ওয়ার্ড, পাবনা সদর, পাবনা।
২) মোছা. শাহানা বেগম (৪০), স্বামী মো. ছালাম মিয়া, সাং ঘোষপাড়া, পাবনা সদর, পাবনা।
তাদের কাছ থেকেই এসআই তাহসিনুর রহমানের নেতৃত্বে ৫ (পাঁচ) কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে চেকপোস্টে নজরদারি বাড়ানো হয়েছিল। তারই ধারাবাহিকতায় দুই নারী মাদক কারবারিকে আটক করা সম্ভব হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
আসামিদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

