
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৭ আসনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ক্যান্টনমেন্ট থানায় অনুষ্ঠিতব্য উঠান বৈঠককে সফল করতে প্রস্তুতিমূলক আলোচনা সভা আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাটিকাটা এলাকায় এডভোকেট মোঃ আলমগীর হোসেনের চেম্বারে অনুষ্ঠিত হবে।
সভাটি সুষ্ঠুভাবে আয়োজন ও কার্যক্রম চূড়ান্ত করার লক্ষ্যে উপস্থিত থাকবেন—
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক টিম (জোন–৪) এর সম্মানিত নেতৃবৃন্দ
ক্যান্টনমেন্ট থানা বিএনপি’র পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি
১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সিনিয়র পাঁচজন নেতা
প্রত্যেক ইউনিট কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক
থানা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি–সাধারণ সম্পাদক / আহ্বায়ক–সদস্য–সচিববৃন্দ
উক্ত গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন ক্যান্টনমেন্ট থানা বিএনপির সম্মানিত আহ্বায়ক এডভোকেট মোঃ আলমগীর হোসেন।
—
শুভেচ্ছান্তে
কাজী মাহবুবুল আলম (নিলু)
যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত
ক্যান্টনমেন্ট থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর
মোবাইল: ০১৭১৫১০৬৮৬৯

