
মর্তুজা ইসলাম,
জলঢাকা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর জলঢাকা উপজেলায় প্রাইজমানি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্টেডিয়াম মাঠের খেলায় জলঢাকা পৌরসভার ২নং ওয়ার্ড ক্রিকেট একাদশ ৩৯ রানে পৌরসভার ৭ নং ওয়ার্ড ক্রিকেট একাদশ কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জায়িদ ইমরুল মোজাক্কিন উভয় দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এসময় তিনি যুব সমাজ কে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে বেশি বেশি খেলাধুলায় অংশগ্রহণের আহবান জানান। এসময় উপস্থিত ছিলেন জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আসিফ ইকবাল সাজু, প্রধান উপদেষ্টা প্রভাষক তুহিনুর রহমান তুহিন, উপদেষ্টা মমতাজুল ইসলাম মিঠু, উপদেষ্টা মিরাজুর রহমান মিরাজ, সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন প্রমুখ। জলঢাকা ক্রিকেট এসোসিয়েশনের আয়োজনে টুর্নামেন্টে ৮টি ওয়ার্ড ক্রিকেট দল অংশগ্রহণ করে।

