
রফিকুল ইসলাম-শেরপুর :
শেরপুর জেলা ট্রাক, মিনিট্রাক, ড্রাম ট্রাক, ট্যাংকলরি ও কভার্ড ভ্যান চালক-শ্রমিক ইউনিয়নের উদ্যোগে সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া-এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বাদ আছর শেরপুর সদর উপজেলার ট্রাক টার্মিনালের গোপালবাড়িতে অবস্থিত ইউনিয়ন কার্যালয়ে এ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে স্থানীয় শ্রমিক, বিএনপির নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অ্যাডভোকেট সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন প্রয়াত প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল হক লাভলুর পুত্র ও বর্তমান আহ্বায়ক সাব্বির আহমেদ এবং ইউনিয়নের সদস্য সচিব নুরুল আমিন ও সঞ্চালনা করেন উক্ত চালক- শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা বাবুল মিয়া এছাড়াও বিএনপির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় আপোষহীন ভূমিকা পালন করে আসছেন। তারা তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চান।
পরিশেষে দেশ, জাতি ও গণতন্ত্রের অগ্রগতি কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

