
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
সাড়ে ৯ ঘণ্টার ব্যবধানে খুলনায় আবারও যুবককে হত্যার উদ্দেশ্যে গুলির ঘটনা ঘটেছে। রোববার (৩০ নভেম্বর) রাত ৯টার দিকে নগরীর জিন্নাহপাড়া এলাকায় দুর্বৃত্তরা সম্রাট কাজী নামের এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ে। লক্ষ্যভ্রষ্ট গুলিটি তার বাম হাতে লাগে। গুলির শব্দে আশেপাশের মানুষ এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আহত যুবককে এলাকার বাসিন্দারা হাসপাতালে নিয়ে যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত হাসপাতালে তার চিকিৎসা চলছিল।
আহত সম্রাট কাজী শিপইয়ার্ডে অফিস সহকারী হিসেবে কাজ করেন। তিনি নড়াইলের বাসিন্দা কাজী আজিজুর রহমানের ছেলে এবং বর্তমানে শিপইয়ার্ড এলাকায় বসবাস করেন।
এ তথ্য নিশ্চিত করেছে লবণচরা থানার অফিসার ইনচার্জ হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম।

