
আল হাফিজ-মোল্লাহাট :
বাগেরহাটের মোল্লাহাট উপজেলার দিগঙ্গা গ্রামে অত্যন্ত ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় আচার নাম যজ্ঞ। দিনব্যাপী এ আয়োজনে অংশ নিতে দূর-দূরান্ত থেকে কয়েক হাজার ভক্ত-অনুরাগীর সমাগম ঘটে।

এই ধর্মীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিদর্শনে যান বাগেরহাট জেলা মহিলা দলের নেত্রী রেনজিনা আহমেদ প্রিয়াঙ্কা। তার আগমনকে ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। তাকে কাছে পেয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায় আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং তাদের নানান সমস্যা-সংকট তুলে ধরে পাশে থাকার আবেদন জানান।
এ সময় রেনজিনা আহমেদ মনোযোগ দিয়ে সবার কথা শোনেন এবং ভবিষ্যতে সবধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি মন্দিরের জন্য অনুদান প্রদান করেন এবং ধর্মীয় ও সামাজিক উন্নয়নে আরও সহায়তার প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহমেদ,
সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী,
বিএনপি নেতা ইকবাল হোসেন,
এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ধর্মীয় সম্প্রীতির ব্যতিক্রমী এ আয়োজনে সকলের অংশগ্রহণ দিগঙ্গা গ্রামজুড়ে এক উৎসবমুখর আবহ সৃষ্টি করে। অনুষ্ঠান শেষে ভক্তরা শান্তি ও কল্যাণ কামনায় প্রার্থনা করেন।

