
মো: মাসুম বিল্লাহ-খুলনা :
বাউল শিল্পী আবুল সরকারের প্রকাশ্যে নাস্তিকতামূলক বক্তব্যকে সমর্থন ও ধর্মীয় অনুভূতিতে আঘাতমূলক কর্মকান্ডকে উস্কে দেওয়ার প্রতিবাদে জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যেগে পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে সভাপতি হিসেবে বক্তব্য রাখেন মুফতি আব্দুল্লাহ মোহাম্মদ ইয়াহিয়া,বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা দুই আসনের মনোনীত প্রার্থী এডভোকেট হেলাল সহ জাতীয় ইমাম পরিষদ খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ ।

