
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
গাইবান্ধা জেলা প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থা আয়োজনে প্ল্যানার্স এন্ড ডিজাইনার্স প্রকৌশলী যুব কল্যাণ সংস্থার গৌরবোজ্জ্বল ৪র্থ তম প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫ উপলক্ষে ২৩ নভেম্বর গাইবান্ধা পৌর পার্ক একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা গাইবান্ধা শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে এম এন কমিউনিটি সেন্টার মধ্যপাড়া গাইবান্ধায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সভাপতি, ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), গাইবান্ধা জেলা শাখা, চন্দ্র শেখর দাস। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন প্রকৌশলী মোঃ ফরমান আলী,আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী এ এস এম শরীফুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী গাইবান্ধা পৌরসভা, প্রকৌশলী মোঃ জানে আলম সোহেল সাধরণ সম্পাদক, আইডিইবি, গাইবান্ধা জেলা শাখা, মোঃ সামিউল হুদা সুমেল সভাপতি, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, সুজন প্রসাদ পরিচালক, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, মোঃ আবুল হোসেন মৃধা সোহাগ পরিচালক, গাইবান্ধা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, খান মোঃ ফয়সাল ওয়াহিদ শাওন, বিশিষ্ট সমাজসেবক, ১নং ওয়ার্ড, গাইবান্ধা পৌরসভা।
আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন প্রকৌশলী সাজেদুল ইসলাম টেরিটরি ম্যানেজার, ক্রাউন সিমেন্ট পিএলসি। মোঃ আজাদ হোসাইন রিজিওনাল সেলস ইনচার্জ, বিএসআরএম স্টিল লিঃ। মোঃ ইমরান খান ডেপুটি ম্যানেজাম বোড়াল ক্যামিকেল কোম্পানী লিঃ। মোঃ রানা মিয়া বিজনেস ডেভেলপমেন্ট ইনচার্জ, পিডিলাইট স্পেশালিস্ট কেমিক্যাল বিডি প্রাইভেট লিমিটেড, মোঃ মারুফ হোসেন ডেপুটি ম্যানেজার, ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি লিঃ।
মোঃ উজ্জল হোসেন এরিয়া ইনচার্জ, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি।
মোঃ আল-আমিন কবির ইউনিক সিমেন্ট ইন্ডাস্ট্রি লিঃ। কৌশিক আহমেদ টেরিটরি সেলস অফিসার, জিপিএইচ ইস্পাত লিঃ।
সানোয়ার হোসেন এরিয়া ইনচার্জ, স্ক্যান সিমেন্ট, গাইবান্ধা। মোঃ আব্দুল্লাহ আল বেরুনী টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিয়ার, আশা সিমেন্ট, গাইবান্ধা । মোঃ মাসুদ রানা সিনিয়র টেরিটরি অফিসার, আকিজ সিমেন্ট, গাইবান্ধা। প্রকৌশলী মোঃ আতিকুর রহমান সিনিয়র প্রোডাক্ট ইঞ্জিনিয়ার, আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, গাইবান্ধা। মোঃ লাবলু মিয়া এরিয়া সেলস ম্যানেজার, ড্রিস্টিবিউটর সেলস-নর্থ সাউথ।
অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রকৌশলী মোঃ ফজলে রাব্বি, দপ্তর সম্পাদক ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি), গাইবান্ধা জেলা শাখা

