
মাসুম বিল্লাহ-খুলনা :
খুলনা-২ (সদর ও সোনাডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী জননেতা জনাব নজরুল ইসলাম মঞ্জু শুভেচ্ছা বিনিময় করেন আযম খান সরকারী কমার্স কলেজের শিক্ষকদের সঙ্গে।
নজরুল ইসলাম মঞ্জু সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ছিলেন।
দলীয় পদ হারালেও রাজনীতি থেকে সরে যাননি নজরুল ইসলাম মঞ্জু। বিভিন্ন ব্যানারে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন, কেন্দ্রীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন তাঁর অনুসারীদের নিয়ে। খুলনার বিভিন্ন সমাবেশ, শোভাযাত্রা ও সামাজিক আয়োজনে তাঁর সক্রিয় উপস্থিতি ছিল নিয়মিত।
২০০৮ সালের নির্বাচনে খুলনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু। তিনি নগর বিএনপির সাধারণ সম্পাদক, সভাপতি এবং কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন তিনি।

