
মোঃ মোহাইমেনুর রহমান-সানা :
জুলাই আন্দোলনে জলঢাকা থেকে নেতৃত্ব দেওয়া রাজবন্দী,গত ১৫ বছরে স্বৈরাচার সরকারের হাতে বার বার জেল জুলুমের স্বীকার স্বীকার হওয়া মজলুম সাহসী এবং অন্যায়ের বিরুদ্ধে সব সময় সেচ্ছার থাকা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নীলফামারী জেলার যুগ্ম আহবায়ক সাবেক তুখোড় ছাত্র নেতা মোঃমোহাইমেনুর রহমান-সানা নীলফামারী-৩(জলঢাকা আসনের) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী হয়ে গত ১৩ নভেম্বর মনোনয়ন ফরম উত্তোলন করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।মনোনয়ন নিশ্চিত করার পর গনঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ ছাত্র জনতার সাথে কথা বলে জানা গেছে মোঃ মোহাইমেনুর রহমান -সানা জলঢাকার রাজনীতিতে তার মত ত্যাগ গত ১৫ বছরে কেউ স্বীকার করেনি।এমনকি আমরা যদি জলঢাকার জুলাই আন্দোলন নিয়ে কথা বলি সেখানেও তার অবদান অনেক।একজন বিপ্লবী এবং গনঅভ্যুত্থানে পরবর্তী আমরা যে নতুন বাংলাদেশ বির্নিমানের এজেন্ডা ভিত্তিক কাজ করতে চাই তার মত আপোষহীন মানুষকেই আমাদের ভোট প্রদান করা উচিত।কিন্তু আমাদের দুর্ভাগ্য অতীতে যে পেশিশক্তি টাকার উপরে নির্ভর করে বাংলাদেশের নির্বাচনী কালচার পরিচালিত হয়ে আসছিল সেটাই এখনও অব্যাহত আছে।তবে জাতীয় নাগরিক পার্টির অন্যতম নেতা জুলাই রাজবন্দী প্রিন্স মাহমুদ মনে করেন আশা করি আমরা নির্বাচনের আগেই পেশিশক্তি এবং টাকার কাছে ভোট বিক্রির যে কালচার সেখান থেকে মানুষকে আমরা বিভিন্ন সভা সেমিনার করে বের করে নিয়ে আসতে পারবো ইনশাআল্লাহ।যেভাবে আমরা ২৪ এর গণঅভ্যুত্থানে সকল মানুষকে ঐক্যবদ্ধ করে মাঠে নামাতে পারছিলাম ঠিক সেভাবেই নতুন বাংলাদেশ বির্নিমানে যারা অবদান রাখতে পারবে তাদেরকেই ভোট দেওয়ার ব্যাপারে আমরা কাজ করব ইনশাল্লাহ।জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতারা মনে করেন ২০২৪ সালের ৫ আগষ্ট পর্যন্ত যে বাংলাদেশ ছিল সে বাংলাদেশ আজকের বাংলাদেশ এক না।এটা নতুন বাংলাদেশ।এ বাংলাদেশের ছাত্র জনতা অনেক সচেতন।আমরা আশা করি গত ৫৪ বছরের ভোটের পেশিশক্তি,টাকার বিনিময়ে ভোট কেনা বেচা,ভয় ভীতি প্রদর্শন করে সাধারণ মানুষের কাছ থেকে নেওয়া এসব গনঅভ্যুত্থান পরবর্তী এ বাংলাদেশে আর হতে দেওয়া হবে না।এসব নিয়ে বিভিন্ন ধরনের সভা সেমিনার আমাদের অব্যহত আছে।আশা করি মানুষ সচেতন হবেন।যেভাবে সচেতন হয়েছিলেন গনঅভ্যুত্থানে।বিপ্লবী ছাত্র জনতার পক্ষ থেকে মোঃ রায়হান ইসলাম বলেন আমরা যারা নিজের জীবন বাজি রেখে বিপ্লবে অংশ নিয়েছিলাম আমরা আমাদের জায়গা থেকে একজন বিপ্লবী প্রার্থীকে খুব করে অন্তত জলঢাকার আসনে চাচ্ছিলাম।সে দিক থেকে মোঃ মোহাইমেনুর রহমান-সানার বিকল্প নেই।এখন আমরা আশা করি গনঅভ্যুত্থানে যেভাবে সাধারণ ছাত্র জনতা আমাদের পাশে ছিল সেভাবে যদি বিভিন্ন সভা সেমিনার সহ সামাজিক কাজের মধ্য দিয়ে ঐক্যবদ্ধ করতে পারি আমরা মনে করি মোঃ মোহাইমেনুর রহমান -সানা ভোটের রাজনীতিতে একটা বড় প্রভাব ফেলতে পারবে বলে আমরা বিশ্বাস করি।মনোনয়ন প্রত্যাশী তিস্তা নিউজের এক সাক্ষাৎ কারে বলেন আমি ব্যক্তিগত কোন সিন্ধান্তে ভোটে যাচ্ছি না।ভোটের সিন্ধান্ত গনঅভ্যুত্থানে অংশ নেওয়া জলঢাকা সাধারণ ছাত্র জনতার।জলঢাকার আন্দোলনরত ছাত্র জনতা যখন ভোট করার ব্যাপারে আমাকে সিন্ধান্ত জানিয়েছে আমি বিষয়টি নিয়ে আমার জেলা কমিটির আহবায়ক এবং সদস্য সচিব মহোদয়ের সাথে কথা বলেছি উনারা যখন আমাকে প্রার্থী হিসাবে মনোনয়ন উত্তোলন অনুমতি প্রদান করেছে তখনি মনোনয়ন উত্তোলনের সিন্ধান্ত গ্রহন করেছি।এখন আমি আশা রাখছি নতুন এক বাংলাদেশ বিনির্মাণের স্বার্থে এবং জুলাইয়ের স্পিডকে ধরে রাখতে জলঢাকা উপজেলা জাতীয় নাগরিক পার্টির নেতা কর্মী সহ গনঅভ্যুত্থানে অংশ নেওয়া সাধারণ ছাত্র জনতা আমার পাশে থাকবেন এবং দোয়া করবেন।

